আমাদের ভিশন
রংপুর বিভাগের কোনো শিক্ষার্থী যেন ডুয়েটে এসে নিজেকে একা মনে না করে, এটাই রংধনুর প্রথম স্বপ্ন। আর শিক্ষাজীবন শেষ হলেও যেন সেই পরিচয়, সম্পর্ক ও ভ্রাতৃত্ব হারিয়ে না যায়। Alumni হিসেবে সেই বন্ধনও যেন এগিয়ে চলে।
Welcome to
Students Welfare Association of Greater Rangpur
Words from the Presidents of our latest Executive Committees.
বৃহত্তর রংপুরের শিক্ষার্থীদের নিজেদের সংগঠন। ডুয়েটে ভর্তি হওয়া থেকে শুরু করে শিক্ষাজীবন, আর Alumni হয়ে পরবর্তী পথচলা পর্যন্ত রংধনুতে সম্পর্কটা থেকে যায়।
রংপুর বিভাগের শিক্ষার্থীদের নিয়ে গড়ে ওঠা রংধনু একটি পরিচয়, একটি সম্পর্ক এবং একটি নিজস্ব কমিউনিটি। ডুয়েটে নতুন কেউ এলে তাকে আপন করে নেওয়া, প্রয়োজনের সময়ে একে অন্যের পাশে দাঁড়ানো, পড়াশোনা ও ক্যারিয়ারের বিষয়ে সহযোগিতা করা, আর একসঙ্গে বিভিন্ন কাজ ও আয়োজনের মাধ্যমে সম্পর্ককে আরও শক্ত করা। সব মিলিয়েই রংধনুর পথচলা।
বছরজুড়ে ভর্তি ও শিক্ষা সহায়তা, খেলাধুলা, নবীনবরণ, বিদায় অনুষ্ঠান, শিক্ষা সফর, ইফতার, পিকনিক ও নানা সামাজিক ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে সদস্যদের মধ্যে পরিচয়, বন্ধুত্ব ও পারস্পরিক সহযোগিতার সম্পর্ক তৈরি হয়। কেউ দায়িত্ব নেয়, কেউ আয়োজন করে, কেউ পাশে দাঁড়ায়। আর এভাবেই একটি সংগঠনের পাশাপাশি তৈরি হয় একটি শক্ত community।
বৃহত্তর রংপুরের বর্তমান শিক্ষার্থী, সদ্য গ্র্যাজুয়েট এবং দীর্ঘদিন আগে ডুয়েট থেকে বেরিয়ে যাওয়া Alumni, সবাই মিলে রংধনুর community। এখানে এক ব্যাচের সঙ্গে আরেক ব্যাচের পরিচয় হয়, জুনিয়ররা সিনিয়রদের কাছ থেকে শেখে, আর সময়ের সঙ্গে সেই সম্পর্ক আরও বিস্তৃত হয়।
রংধনুর বর্তমান কার্যক্রমের পাশাপাশি একটি শক্তিশালী Alumni Network গড়ে তোলা, যেখানে ডুয়েট থেকে পাস করে বেরিয়ে গেলেও পরিচয়, যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতার সম্পর্ক অটুট থাকে।
রংপুর বিভাগের কোনো শিক্ষার্থী যেন ডুয়েটে এসে নিজেকে একা মনে না করে, এটাই রংধনুর প্রথম স্বপ্ন। আর শিক্ষাজীবন শেষ হলেও যেন সেই পরিচয়, সম্পর্ক ও ভ্রাতৃত্ব হারিয়ে না যায়। Alumni হিসেবে সেই বন্ধনও যেন এগিয়ে চলে।
পড়াশোনা, দক্ষতা, খেলাধুলা, সামাজিকতা ও আনন্দ নিয়ে রংধনুর কার্যক্রমের পরিসর অনেকটাই বিস্তৃত। বছরজুড়ে বিভিন্ন আয়োজনের মাধ্যমে সদস্যদের পাশে থাকা, একে অন্যের সঙ্গে পরিচিত হওয়া এবং একসঙ্গে শেখার ও বেড়ে ওঠার সুযোগ তৈরি করাই এসব কার্যক্রমের মূল উদ্দেশ্য।
ডুয়েট ভর্তি পরীক্ষা, পড়াশোনা ও উচ্চশিক্ষার প্রস্তুতিতে প্রয়োজনভিত্তিক সহযোগিতা, পরামর্শ ও দিকনির্দেশনা।
Sports tournament, tour, picnic এবং বিভিন্ন মিলনমেলার মাধ্যমে ব্যস্ত শিক্ষাজীবনের বাইরে আনন্দ, বন্ধুত্ব ও পারস্পরিক সম্পর্কের জায়গা তৈরি করা।
Fresher Reception, Farewell, Iftar Mahfil এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে সদস্যদের একসঙ্গে নিয়ে আসা এবং সংগঠনের বন্ধন আরও শক্ত করা।
পারস্পরিক সহায়তা, Blood Support এবং বর্তমান ও সাবেক সদস্যদের মধ্যে যোগাযোগ তৈরি ও বজায় রাখা। একই সঙ্গে বিভিন্ন আয়োজনের দায়িত্ব নেওয়ার মাধ্যমে সদস্যরা হাতে-কলমে নেতৃত্ব, teamwork, পরিকল্পনা ও দায়িত্ববোধ শেখার সুযোগ পায়।
রংধনুর বিভিন্ন অনুষ্ঠান ও কার্যক্রমে দায়িত্ব নেওয়া শুধু একটি আয়োজন পরিচালনা নয়। এটি সদস্যদের নেতৃত্ব, যোগাযোগ, সিদ্ধান্ত নেওয়া, teamwork এবং দায়িত্বশীলভাবে কাজ করার বাস্তব অভিজ্ঞতা দেয়।
রংধনুর মূল কার্যক্রমের পাশাপাশি, শিক্ষার্থীদের দীর্ঘমেয়াদি প্রয়োজনকে সামনে রেখে গড়ে উঠেছে দুটি গুরুত্বপূর্ণ উদ্যোগ: ভর্তি প্রস্তুতির জন্য PDACC এবং শিক্ষাজীবনের পরও সম্পর্ক ধরে রাখার জন্য RANGDHANU DUET Alumni Association।
আপনি রংপুর বিভাগের শিক্ষার্থী, রংধনুর বর্তমান সদস্য কিংবা DUET-এর সাবেক শিক্ষার্থী, রংধনুর সঙ্গে আপনার সম্পর্ক থাকলে community-এর সঙ্গে যুক্ত থাকুন। আপনার পরিচয় ও যোগাযোগের তথ্য আমাদের নেটওয়ার্ককে আরও সমৃদ্ধ করে।
“যেথায় থাকুক যে যেখানে — রংধনু আছে মনে প্রাণে”
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (DUET) প্রাঙ্গণে অনুষ্ঠিত নবীন-প্রবীণ প্রকৌশলীদের মহামিলনমেলা
ডুয়েটে অবস্থিত বৃহত্তর রংপুর বিভাগীয় ছাত্র কল্যাণ ও সামাজিক সংগঠন "রংধনু" কর্তৃক অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে আয়োজিত হয় রংধনু পুনর্মিলনী ২০২৪। এ যেন এক অনন্য নবীন-প্রবীণের মেলবন্ধন! সারাদিন ব্যাপী বিভিন্ন আনন্দমুখর ইভেন্টের মাধ্যমে উদযাপিত হয় দিনটি।
প্রবীণ ভাইয়া ও আপুরা তাঁদের পরিবার নিয়ে দীর্ঘ এক যুগ বা তারও বেশি সময় পরে প্রাণের বিদ্যাপীঠ ডুয়েটে আগমন করেন; তাঁদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। তাঁরা তাঁদের স্মৃতিবিজড়িত দিনগুলোর কথা আমাদের শোনান—এ যেন রূপকথার গল্পের ন্যায়! আমরা বর্তমান ডুয়েটিয়ানরা ভাইদের সেই সোনালী দিনগুলোর কথা মনোযোগ দিয়ে গভীরভাবে শুনছিলাম। তাঁদের ছাত্রজীবন, কর্মজীবন সব মিলিয়ে একেকটা উপন্যাস, আর সেই উপন্যাসের সাক্ষী হতে পেরে আমাদের মনেও এক অন্যরকম ভালোলাগা কাজ করে।
পুনর্মিলনী ২০২৪ এর এক অবিস্মরণীয় প্রাপ্তি হিসেবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে RANGDHANU-DUET Alumni Association। এর মাধ্যমে দেশ-বিদেশে কর্মরত উত্তরবঙ্গের সকল কৃতি প্রকৌশলী ও বর্তমান শিক্ষার্থীদের মেলবন্ধনে এক নতুন দিগন্তের সূচনা হয়।
Welcome to
Prokoushali DUET Admission Coaching Centre
প্রকৌশলী ডুয়েট এডমিশন কোচিং সেন্টার
A RANGDHANU Initiative
রংধনুর উদ্যোগে পরিচালিত
পলিটেকনিক শিক্ষার্থীদের ডুয়েট ভর্তি পরীক্ষার প্রস্তুতিকে আরও গোছানো ও লক্ষ্যভিত্তিক করার উদ্দেশ্যে রংধনুর উদ্যোগে পরিচালিত একটি বিশেষায়িত কোচিং সেন্টার। ডুয়েটের বর্তমান শিক্ষার্থীদের অভিজ্ঞতা, নিয়মিত অনুশীলন, প্রশ্ন সমাধান ও মডেল টেস্টের মাধ্যমে শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুত করা হয়।
PDACC-এর মূল লক্ষ্য হলো পলিটেকনিক শিক্ষার্থীদের ডুয়েট ভর্তি পরীক্ষার জন্য একটি নির্দিষ্ট ও বাস্তবভিত্তিক প্রস্তুতির পথ তৈরি করা। যারা নিজেরাই এই ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে ডুয়েটে এসেছে, তারাই নিজেদের অভিজ্ঞতা থেকে পড়াশোনা, প্রস্তুতি ও পরীক্ষার কৌশল নিয়ে শিক্ষার্থীদের গাইড করে।
PDACC-এর প্রস্তুতি সম্পূর্ণভাবে ডুয়েট ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে সাজানো।
বর্তমানে ডুয়েটে অধ্যয়নরত শিক্ষার্থীদের কাছ থেকে সরাসরি পরামর্শ ও বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে দিকনির্দেশনা পাওয়া যায়।
যারা নিজেরাই এই পথ পেরিয়ে এসেছে, তাদের অভিজ্ঞতা থেকে প্রস্তুতির ভুল-ত্রুটি, সময় ব্যবস্থাপনা ও পরীক্ষাকেন্দ্রিক দিকগুলো সম্পর্কে বাস্তব ধারণা নেওয়ার সুযোগ।
PDACC থেকে প্রস্তুতি নিয়ে DUET-এ ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা, সিরিজ ও সেশন ধরে।
সর্বশেষ ফলাফলের বিভাগভিত্তিক হিসাব।
৭ম সেমিস্টার শেষ হওয়ার পর, ইন্টার্নশিপের সময়টা ধরে এই ব্যাচ চলে। ইন্টার্নশিপ মানে একটি প্রতিষ্ঠানে হাতে-কলমে প্র্যাকটিক্যাল ধরনের ট্রেনিং, তাই তখন ডিপ্লোমার ক্লাস-পরীক্ষার চাপ থাকে না। সেই সময়টা কাজে লাগিয়ে ভর্তি পরীক্ষার পুরো প্রস্তুতি এই ব্যাচেই হয়ে যায়।
যারা প্রথমবার ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পায়নি, তাদের জন্য। DUET-এ দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে, আর এই ব্যাচে পুরো সিলেবাস আবার গোড়া থেকে ধরা হয়।
পরীক্ষার আগের অল্প সময়ের জন্য। বাছাই করা সংক্ষিপ্ত সিলেবাস, বেশি পরীক্ষা আর দ্রুত রিভিশনের ওপর জোর।
ভর্তি থেকে ফলাফল পর্যন্ত পুরো পথটা, ধাপে ধাপে।
ব্যাচে ভর্তির পর প্রত্যেক শিক্ষার্থীর জন্য একজন অ্যাডভাইসর থাকেন। তিনি DUET-এ পড়া বড় ভাই বা আপু, যিনি পুরো সিজন ধরে ওই শিক্ষার্থীর পড়াশোনা, দুর্বল জায়গা আর পরীক্ষার ফল ধরে খোঁজ রাখেন।
নন-ডিপার্টমেন্ট (পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত, ইংরেজি) আর নিজের ডিপার্টমেন্টের বিষয়, দুটোই ধরে ক্লাস, সঙ্গে আগের বছরের প্রশ্ন সমাধান।
প্রতিটি বিষয়ের ওপর আলাদা করে পরীক্ষা হয়, যাতে বিষয় ধরে ধরে দুর্বলতা বেরিয়ে আসে।
পুরো সপ্তাহে যা পড়ানো হয়, সেটাই সাপ্তাহিক পরীক্ষার সিলেবাস। প্রতি সপ্তাহে এই পরীক্ষার আগের দিন নার্সিং সেশন হয়, যেখানে সপ্তাহের পড়া ধরে ধরে ঝালাই করা হয় আর যে জায়গাগুলোতে শিক্ষার্থী আটকে আছে সেগুলো আলাদা করে দেখানো হয়।
DUET-এ সাধারণত নন-ডিপার্টমেন্ট (পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত, ইংরেজি) আর ডিপার্টমেন্ট, দুই অংশ মিলিয়ে পরীক্ষা হয়। প্রি-মডেলে সাধারণত এর যেকোনো একটা অংশ নেওয়া হয়।
রংধনু মডেলের আগে কোচিংয়ে ২ থেকে ৩টি মডেল টেস্ট হয়। এগুলোতেও পুরো সিলেবাস থাকে, তাই শেষ ধাপের আগেই পূর্ণ প্রস্তুতিটা কয়েকবার যাচাই হয়ে যায়।
DUET ভর্তি পরীক্ষার আদলে মডেল টেস্ট। এখানে অন্য কোচিংয়ের শিক্ষার্থীরাও পরীক্ষা দেয়, তাই নিজের অবস্থান মোটামুটি বোঝা যায়।
ভর্তি পরীক্ষার দিন PDACC-র হেল্প ডেস্ক বসে। শিক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে নিয়ে আসা, অনুপ্রেরণা দেওয়া আর সেদিন যেকোনো সমস্যা হলে হেল্প ডেস্ক থেকেই সহায়তা করা হয়।
DUET-এর নিজের ভর্তি পরীক্ষা, এরপর বিভাগভিত্তিক মেধাতালিকা।
ভর্তি পরীক্ষার প্রশ্ন করে ও পরীক্ষা নেয় DUET নিজেই। PDACC প্রস্তুতির জায়গা, শিক্ষার্থীরা এখানে পড়ে আর পরীক্ষা দেয় DUET-এ।
কোর্স ফী স্থির নয়, ব্যাচ ও সময় ধরে বদলায়। মেধা ও প্রয়োজনের ভিত্তিতে ফী কমানোর সুযোগ আছে। সঠিক ফী জানতে সরাসরি যোগাযোগ করতে হবে।

প্রকৌশলী ডুয়েট এডমিশন কোচিং সেন্টার. Every notice and every piece of news published so far, fifteen to a page.
Meet the members who carry the organisation forward, session by session.
Open "View message" on a member who has left one.
Would you like to be listed as a committee member?
Submit your information and it appears on this page once an admin approves it.
You do not need to enter an ID — the server creates one. Once approved, your entry appears on the Committee page.
Every circular and announcement of the Students' Welfare Association of Greater Rangpur is published here. Open a notice to read the file at full size or download it.
Our Facebook posts and the news written about us, gathered in one place. Every card opens the original post.
Enter the credit and grade of every course. The semester GPA and the overall CGPA update instantly. Everything is calculated in your browser and nothing is stored.
Overall CGPA
0.00
No courses added yet
DUET Grading Scale
COMMUNITY DIRECTORY
Current students and alumni of the Association, and the teachers and officers of greater Rangpur at DUET.
Teachers and officers from greater Rangpur who serve at DUET. Only office numbers and official mail are listed here, never a personal number.
বছরের বিভিন্ন সময়ে রংধনুর আয়োজনে হয়ে থাকে নানা ধরনের অনুষ্ঠান, কার্যক্রম ও মিলনমেলা। শিক্ষামূলক উদ্যোগ থেকে শুরু করে খেলাধুলা, ট্যুর, নবীনবরণ, বিদায় অনুষ্ঠান, ইফতার, সামাজিক ও সাংস্কৃতিক আয়োজন, এসবের প্রতিটিই রংধনুর সদস্যদের একসঙ্গে আসার, নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়ার এবং কিছু নতুন অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি করে।
Website-এ প্রদর্শিত আয়োজনগুলো রংধনুর দীর্ঘদিনের কার্যক্রমের কেবল একটি অংশ। সময়ের সঙ্গে আরও অনেক আয়োজন, দায়িত্ব ও অভিজ্ঞতা যোগ হয়েছে। প্রতিটি আয়োজনই সদস্যদের জন্য কিছু শেখার, দায়িত্ব নেওয়ার এবং একসঙ্গে ভালো সময় কাটানোর সুযোগ তৈরি করেছে।
Fill in the details and submit. The event goes live on the website once an admin approves it.
This area is for the Rangdhanu admin team. Sign in with the Google account that is on the admin list.
Approve or reject applications, events and committee entries.
Verify with your Member ID and mobile number, then update your job and organisation details
Mobile, WhatsApp, email and addresses are shown to members only.
Approved and pending members can sign in. Use the Google account for the email you gave on your application.
Email not matching?
Sign in with Google, then enter your Member ID. A six digit code goes to the email on your application.
Not a member yet?
Profile is the page other members read. Edit is where you change it.
Set by the Association
Name, department, series and batch are not edited here. Tell the Association if one of them is wrong.